Image description

৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা এবং ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

পরে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর ১ হাজার ৭০২ জন নিয়োগের গেজেট প্রকাশ করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২ সালের ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পিএসসির ২০২৫ সালের ১৪ ডিসেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরিতে যোগ দেবেন।

এসএস