Image description

| ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল, বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারকসহ প্রসিকিউশন টিম।

আজ শনিবার সকাল ১১টার দিকে তারা ওই স্থাপনা পরিদর্শনে যান। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

পরিদর্শন দলে আরও ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা। এ ছাড়া, আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট স্থাপনার অবকাঠামো ও বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম।