Image description

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে, যা এক হাজারের দোরগোড়ায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯১। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮৯১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।

তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন। দেশের বিভিন্ন এলাকায় হামের এই সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।

ডিআর