Image description

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালুচর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বালুচর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভার আয়োজন করা হয়।

বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সদস্যসচিব হাজী আবুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. নূর হোসেন ও হাজী আমিনউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসএ