এ জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত এ নীতিমালার বিষয়ে দেশের মাদরাসাগুলোকে নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত নির্দেশনায় মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা মোট এক ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এ সময়ের মধ্যে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, মূল ভবনের সামনে ফটোসেশন, এয়ার রেইড শেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ থাকবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী এ পরিদর্শনে অংশ নিতে পারবেন। তাঁদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।
এ ছাড়া পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বঙ্গভবনের ইতিহাস, সাংবিধানিক ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।
এনআর




Comments