Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। তাঁর দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এবং তাঁদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির বক্তব্যের পেছনে অর্থনৈতিক স্বার্থ রয়েছে। আওয়ামী লীগ থেকে নিয়মিত অনুদান ও চাঁদা নেওয়া এবং পেছন থেকে সহযোগিতা অব্যাহত রাখার চাপ তৈরি করতেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ছাত্ররাজনীতি করার সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ছাগল চুরিই পাটওয়ারীর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন।

রাশেদ খাঁনের মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল চুরি ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।

এনএ