Image description

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত নতুন মূল্য সমন্বয় অনুযায়ী, ১২ কেজির বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বৃদ্ধির সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে বিইআরসি।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল সরকার। সেই মূল্যবৃদ্ধির মাত্র এক মাসেরও কম সময়ের ব্যবধানে আজ আবারও ২২৩ টাকা বাড়ানো হলো।

ডিআর