Image description

গাজীপুর জেলার মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকালে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কারখানার ভেতরে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান শ্রমিক ও এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে কারখানায় আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বিস্তারিত আসছে...

মানবকণ্ঠ/ডিআর