যুবকরাই দেশের শক্তি
আন্তর্জাতিক যুব দিবসে বগুড়ায় জামায়াতের সাইকেল র্যালি
যুবকদের দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বগুড়ায় সাইকেল র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ।
বুধবার (১২ আগস্ট) সকালে শহরের শহীদ খোকন পার্ক থেকে র্যালিটি শুরু হয়। বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল র্যালির উদ্বোধন করেন।
র্যালিটি শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়ে শেরপুর রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, র্যালিতে প্রায় চার শতাধিক বাইসাইকেল ও মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।
র্যালির উদ্বোধনকালে আবিদুর রহমান সোহেল বলেন, যুবকরাই দেশের শক্তি। তাদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যুবসমাজ নীতি, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হলে দেশ আরও দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
বগুড়া মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল হাদী শফিকের সঞ্চালনায় র্যালিতে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রীড়া বিভাগের বগুড়া জেলা সভাপতি মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সেক্রেটারি সজিবুল ইসলাম সজিব।
এ ছাড়া মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীসহ যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ বগুড়া মহানগর শাখার সহসভাপতি এনামুল হক রানা, সহসেক্রেটারি নামিরুল হক জার্জিস, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, শরিফুল ইসলাম সোহেল, মোকাম্মেল হক, ফজলুল হক বিপুল ও রফিকুল ইসলাম।
এম আর এ




Comments