‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে ঘাটাখালী নদীর তীরে গিয়ে শেষ হয়। পরে নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক ও টেকসই চাষ পদ্ধতি গ্রহণের পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী মোসলেহ উদ্দিন আহমদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার সফল মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
এম আর এ




Comments