২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে বুধবার (২ সেপ্টেম্বর)। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আবেদন নেওয়ার পর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ভর্তি নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রম শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
২-১০ সেপ্টেম্বর: একাদশে ভর্তির অনলাইন আবেদন।
১২-১৩ সেপ্টেম্বর: পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ।
১৭ সেপ্টেম্বর রাত ৮টা: নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ।
১৯ সেপ্টেম্বর রাত ৮টা: ভর্তি নিশ্চায়নের শেষ সময়। এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হবে।
২০-২২ সেপ্টেম্বর: একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম।
২৩ সেপ্টেম্বর: একাদশ শ্রেণির ক্লাস শুরু।
এর আগে গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এসএস




Comments