Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও নিষেধাজ্ঞার সময় ইরানের পাশে থাকার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, রাশিয়া ও ইরান একসঙ্গে কাজ করলে যুক্তরাষ্ট্রের ‘একতরফাবাদ’ ও নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা করা সম্ভব।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের সাইডলাইনে পুতিনের সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া ও ইরানের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও কথা বলেন দুই নেতা।

এসএস