ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জগন্নাথ হলের এক গেটকর্মী জানান, তারা হলের গেটের ভেতরে বসে ছিলেন। এ সময় বাইরে থেকে ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রথম বিস্ফোরণের দুই থেকে তিন সেকেন্ড পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়। পরে শাহবাগ থানা পুলিশও সেখানে আসে। তবে বিস্ফোরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে টিএসসি থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
এসএস




Comments