টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির ছোড়া গুলিতে ইদ্রিস নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন মিয়ানমার জলসীমায় এ ঘটনা ঘটে।
আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা। তার ডান হাঁটুতে গুলি লাগে। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়।
জেলে সমিতির সভাপতি জাহিদ জানান, নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেয়। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে ইদ্রিসের পায়ে গুলি লাগে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, এক জেলের পায়ে গুলি লাগার বিষয়টি শুনেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এসএস




Comments