দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া। তিনি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি গাজীপুরে।
পুলিশ জানায়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় ফজিলা মেস থেকে সিনথিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। তাঁর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। তারা দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এসএস




Comments