এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ চলবে ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। আর ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে।
তবে বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকায় এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১ নভেম্বর। শিক্ষার্থীরা ৭ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ২২ নভেম্বরের মধ্যে পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়নের কাজ চলবে।
পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এসএস




Comments