Image description

ঐতিহাসিক 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য টোল মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। আগামী শনিবার (৭ নভেম্বর) মোট ছয় ঘণ্টার জন্য কোনো প্রকার টোল না দিয়েই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য ছয় ঘণ্টার নির্ধারিত টোল ফ্রি সুবিধা কার্যকর রাখা হবে।

ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী ছোট-বড় সব চালককে কোনো নির্ধারিত ফি বা টোল পরিশোধ করতে হবে না।

ডিআর