রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চারজন প্রাণ হারানোর সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দুমড়েমুচড়ে যাওয়া লেগুনা ও বাসের ভেতর থেকে তারা উদ্ধার কার্যক্রম শুরু করেন।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ডিআর


Comments