Image description

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃক্ষরোপণ ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রনেতা পবিত্র, আসিক, রনি ও শুভ রাকিব। জেলা ছাত্রলীগ নেতা জীবন শেখের নির্দেশনায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে।

এদিন সকাল ১০টার দিকে উপজেলার ভুইয়াগাতি থেকে নিমগাছী সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে বিকেল ৫টার দিকে একই সড়কে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।