রায়গঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাবের ধানগড়া স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলাল হোসেন খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন; রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সহ-সভাপতি লেলিন হোসেন খান ও ব্রহ্মগাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম লিটন।
বক্তব্যে দুলাল হোসেন খান বলেন, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন। সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে তিনি উন্নয়ন কর্মকা-ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৈনিক সংবাদের রায়গঞ্জ প্রতিনিধি ড. গোলাম মোস্তফা। সভা শেষে উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




Comments