ঘুম চোখে পিকআপ চালিয়ে উল্টো পথে এসে সিএনজিকে ধাক্কা, অন্তঃসত্ত্বাসহ আহত ৭
মুন্সীগঞ্জের শ্রীনগরে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পিকআপ চালিয়ে উল্টো পথে এসে একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিয়েছেন এক চালক। এতে দুই নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিএনজিচালক ফকির চাঁন, যাত্রী আব্দুর রাজ্জাক সরদার, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন ও নিরব হাওলাদার।
আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের এম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত এক অন্তসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
জানাগেছে, বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়ালবাজার এলাক হতে একটি সিএনজি যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বীপরিত দিক থেকে আসা পিকআপটির চালক ঘুমঘুম ভাব নিয়ে পিকাপ চালিয়ে যাওয়ার সময় উল্টো পথে চলে আসলে সিএনজিটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উক্ত ৭ জন আহত হয়।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়ক দূর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে শুনেছি। ঘাতক ড্রাইভারকে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।




Comments