Image description

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই হয়ে যাওয়া ২৬টি পরিবারের মাঝে সহায়তা হিসেবে ২ বান্ডিল ঢেউটিন, প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।