আটঘরিয়ায় নিরাপদ খাদ্য ও আধুনিক প্রযুক্তির প্রসারে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’
পাবনার আটঘরিয়ায় কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।
কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেবুনিয়া হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক এএফএম গোলাম ফারুক, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. নুরে এ আলম ও অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রাফিউল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন আলম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।
কংগ্রেস অনুষ্ঠানে কৃষাণ-কৃষাণীদের মাঝে জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। এছাড়া বালাইনাশকের নিরাপদ ব্যবহারের ওপর একটি তথ্যচিত্র বা ভিডিও প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক ও পুষ্টিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না জানান, ২০২৫-২৬ অর্থবছরে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ' (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments