Image description

ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৯ বিজিবি’র আওতাধীন কড়াইতলী ও হলদীগ্রাম বিওপির টহল দল ভারত থেকে পাচারের উদ্দেশ্যে আনা বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৩ বোতল মদ জব্দ করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের ঝটিকা অভিযান ও টহল তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর