নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে এক এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে।
আহত ব্যক্তির নাম মোবাশ্বির হোসাইন তামিম (১৯)।
রোববার (১৭ মে) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার জামপুর ইউনিয়নের আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোবাশ্বির হোসাইন তামিম বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, রবিবার সকালে মোবাশ্বির হোসাইন তামিম তার ব্যক্তিগত ফেসবুকে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ভিডিও পোস্ট করেন। বিষয়টি জানতে পেরে দুপুরে জামপুর ইউনিয়নের শহীদ জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান মোবাইল ফোনে তাকে আইডিয়াল কলেজের সামনে যেতে বলেন।
পরে তামিম কলেজের পাশে রবিউল ও আমিনুলের দোকানের সামনে পৌঁছালে ইমরানের নেতৃত্বে তুহিন, আকাশ, আবু জজ, মামুন ও সিহাব তার ওপর হঠাৎ হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জামপুর ইউনিয়ন শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মোকাররম বলেন, তিনি এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না এবং বিষয়টি জেনে পরে মন্তব্য করবেন।
সোনারগাঁও থানার তদন্ত ওসি জামাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার কিছু জানি না। বিস্তারিত জেনে বলতে পারবো।




Comments