চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যান হিসেবে নিয়োজিত আনসার সদস্য শাহ মনিরকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) বিকেলে কচুয়া পৌরসভার কড়ইয়া মৎস্য আড়ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ মনির লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়নের হিলা বাইচা গ্রামের শাহ আলম ও নয়ন বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইউএনও কার্যালয়ে ডিউটি শেষ করে কড়ইয়া মৎস্য আড়ত এলাকায় যান শাহ মনির। সেখানে তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মাদকসহ আটক করে থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments