ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশের একটি বাঁশঝাড়ের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কাচীনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকের একটি রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তামাট বাজারের পূর্বপাশে রাস্তার ধারে একটি বাঁশঝাড়ের নিচে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই নারীর পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments