Image description

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মুহাম্মদ রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মুহাম্মদ রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। জনস্বার্থে তাকে কুমিল্লা থেকে বদলি করে সিলেটের ডিসি হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হলো।

এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দেশজুড়ে ভেজালবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। ২০২০ সালে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং গত বছরের আগস্টে তিনি উপসচিব হিসেবে পদোন্নতি পান। গত ১৮ আগস্ট থেকে তিনি সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মানবকণ্ঠ/ডিআর