Image description

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও ২০২৬ সালের এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিনে উপজেলার তিনটি কেন্দ্রে মোট ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কেন্দ্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৮ জন অনুপস্থিত ছিলেন। ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭২ জন পরীক্ষায় অংশ নেন, এখানে অনুপস্থিতির সংখ্যা ১২ জন। অন্যদিকে, শাহবাজার এ.এইচ. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে মোট ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৩ জন অনুপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও কেন্দ্র সচিবরা জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।

ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ফুলবাড়ীতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর