এক দিনের সরকারি সফরে নান্দাইলে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী (এমপি) আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) এক দিনের সরকারি সফরে নান্দাইলে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৭টায় ঢাকার গুলশানে নিজ বাসভবন থেকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি নান্দাইলে নিজ বাসভবন ‘বাহাদুরপুর হাউজে’ পৌঁছাবেন।
এরপর দুপুর ১টায় তিনি সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন। দুপুর ২টা থেকে তিনি মধ্যাহ্ন বিরতিতে থাকবেন।
বিকেল ৩টায় নান্দাইলবাসীর সেবায় গৃহহীনদের জন্য ‘স্বপ্নবাড়ি’ উপহার দেওয়ার উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী।
বিকেল ৪টায় ভূইয়াপাড়া থেকে ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া মামুনের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
পরে বিকেল ৫টায় নান্দাইল উপজেলা পরিষদে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রতিমন্ত্রী।
সফর শেষে সন্ধ্যা ৭টায় নান্দাইল থেকে ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএ




Comments