Image description

টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আখি (২২) ও তাঁর কোলে থাকা এক বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান আখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসরাত জাহান আখি তাঁর এক বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজিটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

ডিআর