বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপির টহল দল এবং আমড়াখালী চেকপোস্টের সদস্যরা যৌথভাবে সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৮ বোতল বিদেশি মদ, ৮ বোতল নেশাজাতীয় এসকাপ সিরাপ, ভারতীয় শাড়ি এবং বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ ও চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের বিশেষ আভিযানিক কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে।
ডিআর




Comments