Image description

কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড় সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের (২য় তলা) ইস্ট কুটুম প্লাস বাংলা ও চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এই উৎসব পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবকণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এবং তাঁকে সহযোগিতা করেন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, ৭১ টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক রাজু মোস্তাফিজ, ডিবিসির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি তুহিন ওয়াদুদ। এছাড়াও উপস্থিত ছিলেন গাজী টিভির প্রতিনিধি মিজানুর রহমান, আল মামুন, রফিকুল ইসলাম, রুবেল হোসেন মান্না, আইনুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, মানবকণ্ঠ হবে আগামী দিনের দেশ উন্নয়নের মুখপত্র এবং সংবাদ জগতে মানবকণ্ঠ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করলো। মানবকণ্ঠ গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধির মাধ্যমে আমরা এই অঞ্চলের সমস্যা, অভাব-অভিযোগ, উন্নয়ন, রাজনীতি ও অর্থনীতির সকল বিষয়ে তথ্য ও গঠনমূলক সংবাদ আশা করি।

বিশেষ অতিথিরা বলেন, মানবকণ্ঠ গণমানুষের মুখপত্র হোক এবং পাঠকপ্রিয়তা ধরে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাক।

ডিআর