Image description

শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিক্স এবং একটি পাওয়ার টিলার ট্রলি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজনী সীমান্ত এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করে ভারত থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে কসমেটিক্স সামগ্রী পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চোরাচালান কাজে ব্যবহৃত ০১টি পাওয়ার টিলার ট্রলিসহ এসব কসমেটিক্স জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পাওয়ার টিলার ট্রলি ও প্রসাধন সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, "সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদকের বিস্তার এবং চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তায় বিজিবির ২৪ ঘণ্টার টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।"

ডিআর