Image description

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ ও ব্যর্থতার প্রতিবাদে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠনের দাবিতে বাগেরহাটের ফকিরহাটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফকিরহাট বাজারের কাঠালতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক এম আব্দুল্লাহ, আব্বাস আলী, মো. শাহআলম, ইমরান হুসাইন, জাহাঙ্গির হোসেন, হাফিজুর রহমান, বাচ্চু শেখ, লাদেন শেখ, মো. আইয়ুব আলী, মো. আব্দুল্লাহ, ওমর ফারুক, আবুল হোসেন, এমডি রুহুল আমিনসহ স্থানীয় গ্রাহকরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ চলাকালে বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান। তারা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান অপেশাদারিত্ব ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং এস আলম গোষ্ঠীর সুবিধাভোগী। বক্তারা অবিলম্বে চেয়ারম্যানের পদত্যাগ বা অপসারণের পাশাপাশি একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।

এসএ