চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পানিতে ডুবে আবির (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাচোল সদর ইউনিয়নের খেসবা খাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবির ওই গ্রামের আলমগীরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করতে যায় আবির। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের খাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে পরিবারের লোকজন দ্রুত আবিরকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ




Comments