বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে তিনি নিহত হন।
নিহত মো. নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর কাশিপুর এলাকার এনামুল হকের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কী কারণে নাজমুল হক বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবনে গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
ডিআর




Comments