চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুনকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুন ওই এলাকার বদিউল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হারুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, হারুন ডেভিড ইমন ও কালা মোবারকের অন্যতম সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এর আগে শনিবার সকালে একই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারককে’ গ্রেপ্তার করে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




Comments