ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্বাচন ঘিরে ডামাডোল শুরু হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়নে বেশ কয়েকজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেও এখনো প্রকাশ্যে জনসভা করতে দেখা যায়নি কাউকে।
তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আব্দুল হামিদ সেখ। তিনি ইতোমধ্যে বিশাল জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
শনিবার সন্ধ্যার আগে লংগাইর ইউনিয়নের চাইরবাড়িয়া বাজারে মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ সেখ। তিনি এর আগে তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মোখলেছুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসএ




Comments