গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রোববার সকালে উপজেলার আন্ধার মানিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে আন্ধার মানিক এলাকায় অভিযান পরিচালনা করে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলামকে (৩৫) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ৫৫০টি ইয়াবা ট্যাবলেট ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় মাইদুল ইসলামের সহযোগী হিসেবে নাজমুল (৩২), রাজু (১৯), কবীর হোসেন (৪৫) ও ইব্রাহিম (৪৫) নামে আরও চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই উপজেলার আন্ধার মানিক গ্রামের বাসিন্দা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকার চিহ্নিত অপরাধীদেরও আটক করা হয়েছে। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ




Comments