Image description

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক সপ্তাহে এই মাধ্যমে দৈনিক গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে দেশে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। তখন এসব লেনদেনের মোট মূল্য ছিল দৈনিক প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

তবে গত এক সপ্তাহে লেনদেনের সংখ্যা বেড়ে দৈনিক গড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে লেনদেনের পরিমাণও বেড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে।

বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও দ্রুত বেড়েছে। ২১ জুলাই পর্যন্ত এ সেবা ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থেকে বেড়ে ৩০ লাখের বেশি হয়েছে।

বেসরকারি ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে কাজ করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়ার ফলে দেশে ডিজিটাল লেনদেন আরও দ্রুত সম্প্রসারিত হবে। এতে সহজ, কার্যকর ও সবার জন্য সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠবে।

এসএস