Image description

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করছে সরকার।

ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ–বিশ্বব্যাংকের ২০২৬ সালের বার্ষিক সভায় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের জন্য প্রায় ৪৫০ কোটি মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচির বিষয়টি উঠে এসেছে। তবে এ কর্মসূচির চূড়ান্ত অনুমোদন এখনো নিশ্চিত নয়।

ঋণ কর্মসূচির শর্ত বাস্তবায়নে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ ছাড়া ব্যাংকিং খাতের পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা, রাজস্ব আদায় বৃদ্ধি, কর প্রশাসনের দক্ষতা উন্নয়ন, ভর্তুকি ব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতা নিয়েও আলোচনা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার বিষয়টিও আলোচনায় রয়েছে।

সরকারের লক্ষ্য শুধু নতুন ঋণ সংগ্রহ নয়; বরং দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা। এ ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এনএ