Image description

রাজ্যসভায় সদস্য হিসেবে শপথ নিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।  সোমবার (৬ এপ্রিল) তিনি এ শপথ গ্রহণ করেন। এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা এবং মহারাষ্ট্র থেকে আরও ১৯  জন শপথ নেন।  শপথ উপলক্ষে এদিন সংসদে তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক উপস্থিত ছিলেন। 

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ক্যারিয়ারের ২২ বছরে কখনো বিতর্কে জড়াননি।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং বাবা রঞ্জিত মল্লিকের বরাবরই ভালো সম্পর্ক ছিল। 

মাসখানেক আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনি কাজে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় গুঞ্জন ওঠেছিল- সিনেমাপাড়ার পাঠ চুকিয়ে এবার তাহলে রাজনীতির মাঠে যোগ দিচ্ছেন এই অভিনেত্রী? সরাসরি রাজনীতির ময়দানে না এলেও রাজনীতির রঙ এবার তার ক্যারিয়ারে লাগল। 

কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক। কোয়েল-নিসপাল দম্পতির দুই সন্তান রয়েছে।