Image description

পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে তা ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলার জবাব দিতে ইরান প্রস্তুত।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, পারস্য উপসাগরে আবার মার্কিন সেনা পাঠানোর চিন্তা যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হবে। ইরানের সামরিক শক্তি ধ্বংসের মার্কিন দাবিরও সমালোচনা করেন তিনি।

এদিকে সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার ঘটনাও বাড়ছে। সংঘাত বন্ধে তুরস্কের ইস্তাম্বুলে কয়েকটি দেশ বৈঠক করলেও সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ছিলেন না।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হলে তারা আলোচনায় বসবে না এবং হরমুজ প্রণালিও উন্মুক্ত করবে না।

সূত্র: আল-জাজিরা

এসএস