Image description

ঢালিউড সুপারস্টার শাকিব খান কি তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন? অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে ফ্যাশন ইনফ্লুয়েনসার এডলফ খানের একটি সামাজিক মাধ্যমের পোস্টের পর থেকেই নেট দুনিয়ায় এই গুঞ্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এডলফ খান ফেসবুকে লেখেন, "মাশাআল্লাহ! তুমি আমার খুব পছন্দের অভিনেত্রী। অভিনন্দন, তোমার মেয়ে হয়েছে শুনে অনেক খুশি।" এই পোস্টের পর থেকেই বুবলীর নতুন করে মা হওয়ার জল্পনা শুরু হয়। দেশের মূলধারার গণমাধ্যমগুলো এ নিয়ে খুব একটা সরব না হলেও, ভারতীয় গণমাধ্যমে বিষয়টি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। আনন্দবাজার ও এই সময়-এর মতো শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যমগুলো সরাসরি শিরোনাম করেছে— 'তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব, মা হলেন বুবলী, এ বার কন্যা না কি পুত্র এল তাদের সংসারে?'

শাকিব-বুবলীর ব্যক্তিগত জীবনের সমীকরণ ভক্তদের অজানা নয়। তাদের ঘরে শেহজাদ খান বীর নামের এক পুত্রসন্তান রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রেও একসঙ্গে সময় কাটিয়েছিলেন শাকিব-বুবলী। এরপর থেকেই বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে, যার পালে নতুন করে হাওয়া দিয়েছে এডলফের এই পোস্ট।

তবে গুঞ্জনের প্রকৃত সত্যতা জানতে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর পাশাপাশি দেশীয় গণমাধ্যম থেকেও শাকিব বা বুবলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাদের কারও কাছ থেকেই কোনো সাড়া পাওয়া যায়নি। নীরব রয়েছেন এই তারকা জুটিও। তাই শাকিব আসলেই তৃতীয় সন্তানের বাবা হয়েছেন কি না, বা বুবলীর ঘরে নতুন অতিথি এসেছে কি না— সেই সত্য জানতে ভক্তদের হয়তো সময়ের ওপরই নির্ভর করতে হবে।#ShakibKhan 

মানবকণ্ঠ/আরআই