Image description

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’—সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এমন এক মন্তব্যকে ঘিরে আলোচনায় এসেছেন মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম।

রোববার (২৩ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করেন। একই পোস্টে তিনি মদ, সিগারেট ও অর্থের বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন। কারও হুমকির জবাব দিতেই তিনি এভাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পরে ওই পোস্টের মন্তব্যের ঘরে মেঘনা আলম বিষয়টি নিয়ে আরও কথা বলেন। সেখানে তিনি সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসাকে ঘিরে ছড়ানো একটি ভিডিও প্রকাশের জন্য এক ব্যক্তিকে চ্যালেঞ্জ জানান। একই সঙ্গে তার নামে ছড়ানো ভুয়া পোস্ট সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

মেঘনা আলমের ওই পোস্টে এরই মধ্যে হাজারো প্রতিক্রিয়া পড়েছে। অনেকে তার বক্তব্যের প্রশংসা করলেও কেউ কেউ ‘ভার্জিন’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন।

এর আগেও সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ঘিরে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন মেঘনা। গত বছর দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা দাবি করেন এবং তার চরিত্র নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও সে সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মেঘনার মতে, পোশাক বা বাহ্যিক চেহারা দেখে কোনো নারীর চরিত্র বিচার করা উচিত নয়।

অভিনয়ের পাশাপাশি পরিবেশ আন্দোলন ও কৃষিসংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন মেঘনা আলম। বিভিন্ন সেমিনার ও অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

এসএস