Image description

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল মুহিত। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আব্দুল মুহিতকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে গ্রেড-১ মর্যাদায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এসএস