Image description

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজেকে ফিট ও প্রাণবন্ত রাখতে কিছু সহজ অভ্যাস মেনে চলেন। তার কাছে ফিটনেস মানে কেবল দেখতে ভালো লাগা নয়, বরং প্রতিদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া।

সম্প্রতি ফিল্মফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস রুটিন নিয়ে এমন কথাই জানিয়েছেন তিনি।

নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার এবং পর্যাপ্ত ঘুম-  এ বিষয়গুলোকে অভিনেত্রী বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। নিজেকে ফিট রাখা প্রসঙ্গে তিনি বলেন, তিনি নিয়মিত শরীরের শক্তি বাড়ানোর ব্যায়াম করেন। এর পাশাপাশি এমন কিছু ব্যায়ামও করেন, যা শরীরকে আরও সক্রিয় এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে।

রাশমিকা বলেন, ‘খাবারের ক্ষেত্রেও কোনো কড়াকড়ি করেন না। আমি স্ট্রেংথ ট্রেনিং ও ফাংশনাল ওয়ার্কআউটের জন্য সময় রাখি। ভারসাম্য বজায় রেখে স্বাস্থ্যকর খাবার খাই এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করি।’

ফিটনেসের উদ্দেশ্য কেবল শরীরের গড়ন ঠিক রাখা নয় বলে জানিয়েছেন এ অভিনেত্রী। রাশমিকা বলেন, ‘আমার কাছে ফিট থাকা মানে কেবল দেখতে ভালো লাগা নয়। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও ইতিবাচক মানসিকতা ধরে রাখাই আসল।’

অভিনেত্রী বলেন, এ ছাড়া প্রতিদিনের পোশাকে এমন কিছু পরতে পছন্দ করেন, যা সহজে চলাফেরা করা যায়। আপনি যদি আমার বিমানবন্দরের পোশাকের ছবি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমি স্বাভাবিকভাবেই সহজ ও সাদামাটা সাজ, আরামদায়ক কো-অর্ড সেট, ওভারসাইজড টি-শার্ট এবং সহজে চলাফেরা করা যায় এমন পোশাক বেশি পছন্দ করি।’ পোশাকের আরামের সঙ্গে আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে বলেও জানান এ দক্ষিণী অভিনেত্রী।
এমআর