টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের দূরত্ব ও আলাদা থাকা নিয়ে বিচ্ছেদের গুঞ্জন থাকলেও দুজনের কেউই বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে উপস্থিত হন সৃজিত। সেখানে নিজের অতীত সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে সৃজিত বলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি একজন ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন। তাঁর এই মন্তব্যের পরই মিথিলার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সৃজিত ও মিথিলার বিয়ের প্রায় ছয় বছর হয়েছে। বিয়ের পর থেকেই তারা বেশিরভাগ সময় আলাদা থাকেন। এ কারণে বিভিন্ন সময়ে তাদের বিচ্ছেদের খবরও ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানাননি।
সাক্ষাৎকারে নিজের সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে সৃজিত আরও বলেন, জীবন আসলে একটি যাত্রার মতো। অনেকেই কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যান এবং হয়তো অন্য কোনো ট্রেনে উঠে পড়েন। এ প্রসঙ্গে তিনি তাঁর সাবেক প্রেমিকা সুস্মিতার কথাও উল্লেখ করেন।
তবে সৃজিতের এই বক্তব্য মিথিলাকে নিয়ে কি না, তা স্পষ্ট নয়। মিথিলার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের অবস্থান নিয়েও সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
ফলে সৃজিতের কথায় সত্যিই বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে, নাকি এটি শুধুই তাঁর ব্যক্তিগত অনুভূতি—তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।
এসএস




Comments