Image description

ভূমধ্যসাগরে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করেছে তুর্কি যুদ্ধজাহাজ। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন ‘কান’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

নাম না প্রকাশ করার সূত্রে একজন কান'কে জানাযন, ভূমধ্যসাগরে মহড়া ও টহলরত তুর্কি নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজ অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ইসরায়েলি জাহাজের মুখোমুখি হয়। এ সময় তারা আন্তর্জাতিক জলসীমায় নিজেদের উপস্থিতি জাহির করে ইসরায়েলি রণতরীগুলোকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেয় এবং সেদিকে ঘুরে যেতে বাধ্য করে।

তবে ঠিক কোথায় এবং কোন সময়ে এই ঘটনা ঘটেছে, প্রতিবেদনে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বেশ কিছু দিন ধরেই ভূমধ্যসাগরে তুর্কি সামরিক উপস্থিতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সিরিয়া সংকট ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আঙ্কারা ও তেল আবিবের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবল টানাপোড়েন চলছে। 

সূত্র: মিডলইস্ট মনিটর
এমআর